বাজির শব্দ শুনিনি আমি , আমি বাঁশীর শব্দ শুনেছি শুধু
বাঁশী রাগ করেছে কিনা খবর রাখিনি
রাখাল হওয়ার অ্যাম্বিশনে সফল হইনি |
কিন্তু এখন রাত জাগি , এখনও শব্দ শুনি ,
জলজ প্রাণীর দেহের নীল আলোর মত
আলো জেলে বসে থাকি ... কিসের অপেক্ষায় জানি না
রাখাল হওয়ার অ্যাম্বিশন আর রাখিনা |
মনে ব্যাথা লাগলে , গুটিয়ে নিয়ে খোলসের মাঝে বসে থাকি চুপ করে
তখনই সূর্য ওঠে , আমার আলোগুলো ধুয়ে যায়
আবার জাগে , আবার জাগে ...অঙ্ক ভুলের ভয় |