Wednesday, January 19, 2011

জীবনচরিত্‌ ৩

এমন ভাবে সময় ভর করে শহরের বুকে,
 ছেলেটির হাতের মুঠোয় বালি, 
 আঙ্গুলের ফাঁক দিয়ে,
ছড়িয়ে পড়ছে , মিশে যাচ্ছে সমুদ্রে ।
সে টের পাচ্ছে বালিঘড়ির উপায়হীনতা
তবে এখনও মনের কোনে আগুন আছে ছায়া ছায়া বেশে,
কিন্তু তুমি তো পাড়ি দিয়েই ফেলেছ
   দূর , অনেক দূরের কোন দেশে ।

Monday, January 17, 2011

জীবনচরিত্‌ ২

নীল , নীল আরও নীল হওয়ার বাসনা
পথ আর তাদের মধ্যে আমার বসানো ডেডলাইন
 দেওয়াল মাটিতে আমার চাপা কান্না , 
 বোর্ডের বুকেতে আমার তৈরী আইন ।
যেকোন মুহুর্তে ক্রস করে যাবে তুমি, 
ক্রস করে যাবে আমার ভাবা ঘর ,
আর তার মধ্যে আমার খোঁড়া গর্ত...
সেই জানলাগুলো তো কখন খুলিনি আমি,
  যেগুলো দিয়ে আলো আসতে পারত ।

জীবনচরিত্‌

 একি দেওয়ালে পিঠ ঠেকিয়ে ,
 উল্টো দিকে মুখ করে বসে আছি দুজন ।
মাথায় মাথা ঠেকে যেতে পারে যেকোন সময়
 তবু আমরা নিজেদের চিনব না , জানব না 
 নিজেদের মতো করে একা একা কাটাব জীবন ।
  এখনও বিশ্বাস করব, 
পৃথিবীর সব রাস্তা হেঁটে হেঁটে পেরনো যায় ।