Monday, July 26, 2010

  I don't know why people love ordered things so much but they really do. They hate randomness.Finding pattern in the things is really a fascinating job,but we can not do it in all the cases,like in case of prime numbers.
  In combinatorics we do the same thing we first find out pattern in cases and try to find out a general rule and count things now often you do mistakes if your patterns do interact ,what I mean to say that there is a intersection and you do not notice it. What is best about combinatorics that we don't have to remember everything, you could find a new pattern everywhere so you have to discover it instantaneously.As many problems you see as early you will understand this.
                           
   I have decided that each day I spend 2 hours for combinatorics in my day's work and see that my performance will improve or not.Sometimes it needs so much common sense that I don't have, why I don't know, may be I am too stupid.But who cares :-) many things I was not but I am now likewise logical power and common sense will also come.   

Sunday, July 25, 2010

আমাকে সকালে উঠতে বলে সবাই| কি হবে সকালে উঠে নয় দেখব মারামারি হচ্ছে ঝগড়া হচ্ছে কিংবা অনেক লোক মারা গেছে, আমার ভাল লাগে না সকালে উঠতে , তার থেকে আমাদের এই রাতের জীবন অনেক ভাল |
 এখানে মারামারি নেই লোকজনের চিৎকার নেই সব চুপচাপ | এরকম থাকা ভাল লাগে তারপর রাত যত গাঢ় হয় সবার চোখে ঘুম আসে যখন ঠিক লোকেদের হট্টগোল শুরু হয় আমরা তখন ঘুমতে যাই | সমস্ত পৃথিবী মরুক ঠেলাঠেলি করে জাহান্নমে যাক বয়েই গেলো | 
 আমাদের একটা রাত জাগা জীবন আছে, সেই জীবনে আছে সূদুর কত গুলো বন্ধুর লেখা, কুকুরের ডাক , অজানা রাত পাখীদের কোলাহল ...আর নাইট গার্ডের বাঁশীর আওয়াজ | আমরা ওই সকাল বেলার মানুষ গুলোর থেকে দূরে থাকি  |

Friday, July 23, 2010

Morning mind

 Today is a pleasant day.Some people call a sunny day as a pleasant day but I myself love a rainy day or a clumsy and cloudy weather.It gives me a nice feeling.Today I have to to a lot of work if I don't do it I am just not able to do anything.
 In the movie Forest Gump said that life is a box of chocolates but for me life is a matchbox and you don't know what match stick you are taking from box, there is equal chance to get a defective or to get a perfect one , and after getting the matchbox you could put on the fire or you couldn't.       

Today's Mind

  Today again it is raining in my city.I had a train journey of 1 an a half hour towards the college and again same amount of time to come back home. I love that journey ..but sometime it's boring, When I look through the window, I saw the slums beside the rail track .. and it seems to me like the first glimpse of colonization . They used to seat on railway tracks , children used to play near train sometimes move around their face to look at the new faces of the passengers. They don't have any fear or any sorrow they are just used to that kind of life .. most of them do not even go to school, but I hear the sound of a TV set from their house and I see mobile phones in their hands, now that is the most strange thing that could only happen in India . Why is that ? a big question without any answer. Many things I don't like about my country ,what I think that the main cause of their problem is overpopulation , poverty , corrupted politics and "politics with that poverty" .
  Anyways these questions exists for more than few hundred years and we moved on with that disease.We are also used to it too fast .
  Psychology of human mind is sometimes too fuzzy to describe it into mathematical logic.It has a large knowledge base and everything is so complex that I am too fascinated with the problem .The logical deduction most of the people do is creating new possibilities .. but what I think that deduction is nothing but eliminating possibilities with the help of reasoning .
  Yesterday in our locality something bad happened .One of my known dada had committed suicide. He was doing M.A. degree in history.. and what I sort out that he saw no prospect in his life so the depression came, another strange thing is that in the same day his mother also passed away 4 years ago from cancer,loneliness ignites depression, that may happened to him . I don't know . The exact feeling before suicide is hard to describe one of my senior described that feeling successfully in his poem series 'morbid' .
   Yesterday I again start reading 'Special Theory of Relativity ' ...... :-)

Wednesday, July 21, 2010

তুমি

শেষ কোন্‌ সৃষ্টিকল্পে জানি না এসেছিলে তুমি ,
 ভূবনমোহিনী নাকি প্রকৃতি...
মিশে গেছ আবার যাযাবরের দলে
 এত সমুদ্রের নেশা ,
নাকি এইসবে মুক্তি পাবে বলে |
আমি মুক্ত ছিলাম এখন যেমন আছি ,
রক্তজবার মত লাল মৃত্যু যেখানে
সেইখানে হাত রাখি |
কোন ভংকর আগুন লাগবে আবার
 অপেক্ষা করি,
আমি আগেই বলেছি রমণী
দলে মিশে একা হওয়া যায় না,
শরীর শান্ত হয়ে যাবে
রাত ভোর হয়ে যাবে
তখন পথে চল একা ,
 সেই দেশ সেই ঘর
নিভৃতে নিশ্চুপ মাটি আর পড়ে থাকে
  সময়ের চাকা  |

তোমার সাথে খেলা

একদিন সূর্য উঠেছিল শেষ রাতে
তোমার উষ্ণ নিঃশ্বাসে স্বপ্ন লেগেছিল
সংসার সংসার এ প্রবল সংগ্রাম
শরীরের গন্ধ মুছে যায় একদিন
ভেসে যায় গতজন্মের রহস্যের মত
তারপর টানাটানি ,
বেশকিছু নতুন মানুষের কোলাহল
তারপর আবার সেই ।
তবু জানি মুক্তি পেতে চাই না
জ্বলতেই চাই
যেমন জ্বলেছিল চিতা কোন একবারে
ডুবে যেতে চাই
যেমন ডুবেছিলাম কবরের নীচে কোন একবারে
আবার হবে নেশা কোন এক পৃথিবীতে
আবার হবে দেখা কোন এক সংসারে
রঙ, মাটি, জল আবার খেলব আমরা
খেলব আমরা আবার কোন সূর্য ওঠা ভোরে ।

আমার চোখে শহর

আমি অনেকের চোখ দিয়ে দেখেছি
এই শহরের নীচে আরেকটা শহর আছে
আমি দুই শহরেই বাস করি
দুটো সমান্তরাল সভ্যতা
সরীসৃপের মত সর্পিল গতিতে
পাশাপাশি বয়ে চলে
অববাহিকায় দাঁড়ালে দেখা যায়
দুটো নদীর চলাচল
কিন্তু আমি বুঝি খুব দ্রুত
পরিবর্তন হচ্ছে দিন
জলকনার আদান প্রদান অব্যহত অবিরত
কিন্তু কিছুতেই এরা মেশে না,
সযত্নে দূরে থাকে
যেমন বহুকাল ধরে দুটো শরীর দূরত্ব মাপে |

থামতে চাওয়া

কি হবে এই অনন্ত সংগ্রামে
আগুন জ্বলা মন নিয়ে ঘুরে বেড়িয়ে
অনেক মানুষের অবাক চোখের দৃষ্টি
তার চেয়ে কিছু মানুষের ইচ্ছে হওয়া ভাল
কিছু বৃষ্টির বরফ হওয়া ভাল
তাই আমি আর ছুটোছুটি করিনা
খুশি দেওয়ার চেষ্টা করিনা আর
সাইকেল নিয়ে হাঁটতে বেরই রোজ
একটাই উচ্চাশা মনে
আলো ধরব আমি ,
শুরু কিংবা শেষের গল্পে নয়
আকাশের নীচে আলো ছোঁব আমি
ঠিক যেমন একদিন প্রথম বৃষ্টি ছুঁয়েছিল পৃথিবীর মাটি |